1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 2:10 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

বিএনপি’র আশ্রয়ে সাবেক এমপি আ,ক, ম বাহারের সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজি অব্যাহত রয়েছে

  • আপডেটের সময়: Saturday, February 21, 2026
  • 167 Time View

বিশেষ প্রতিবেদক,কুমিল্লা:
সাবেক স্বৈরশাসক শাসন পতনের পর কুমিল্লার সাধারণ জনগণ মনে করেছিলেন হয়তো এইবার বাহার বাহিনীর থেকে কুমিল্লার জনগণ মুক্তি পাবে কিন্তু আগের সেই বাহিনী এখন আরো শক্তিশালী হয়ে কুমিল্লা শহর সহ আশেপাশের উপজেলা গুলোতে নিয়ন্ত্রণ নিয়ে তাদের সন্ত্রাস অব্যাহত রেখেছে। কুমিল্লার গডফাদার বাহারের সহযোগী সন্ত্রাসীগণ কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার চপল,টমছম ব্রিজের রাসেল ও পাচথবির বিল্লাল গ্যাং সহ তাদের সহযোগীরা কুমিল্লা শহরে অবাধে অবৈধ কার্যক্রম চালাচ্ছে।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা জানান, কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য জসীমউদ্দীনের সাথে বাহারের সু সম্পর্ক রয়েছে। বাহারের অবর্তমানে সংসদ সদস্য জসিম সকল সম্পত্তির দেখাশোনা এবং অর্থ পাচারের সাথে জড়িত। ওই নেতা আরো জানান, গত ১৮ জানুয়ারি কুমিল্লা সদর যুবদল নেতা চম্পকনগর গ্রামের সোহেল কে দিয়ে মালয়েশিয়াতে টাকা পাঠায়। উল্লেখ্য যে বর্তমানে বাহার এবং তার কন্যা তাহসিন বাহার সূচনা মালয়েশিয়া অবস্থান করছে তাদের পুরো খরচের টাকা সন্ত্রাসী ও অবৈধ চাঁদাআদায়ের কায্যর্কমের মাধ্যমে পূরণ করা হয়।
১২-ই ফেব্রুয়ারিতে নির্বাচনি সময় ও পরবর্তীতে কুমিল্লা সংঘষে অনেক আহত ও হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্র যেতে নিষেধ করেছে আ,ক,ম বাহারের বাহিনী বলেছে নৌকা বিহীন কিসের নির্বাচন। কুমিল্লা সদর বুড়িচং ও চৌদ্দগ্রামে তাদের প্রভাব অব্যাহত রেখেছে এতো সব ঘটনার পরেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon